রানীশংকৈল উপজেলা প্রতিনিধি: মোঃ সাখাওয়াত হোসেন
উপশাখা মজবুতিকরণ ও পাঠাগার সমৃদ্ধকরণ সপ্তাহ উপলক্ষ্যে উপশাখা দায়িত্বশীল কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঠাকুরগাঁও জেলা শাখা। এই অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলার (পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর) উপজেলার সকল উপশাখা দায়িত্বশীল কর্মশালার আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলার নবনির্বাচিত সভাপতি মোঃ আনিস মাহমুদ এর সভাপতিত্বে শুরু হয় এই কর্মশালা। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক সভাপতি বৃন্দ
১/মতিউর রহমান
(সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা ও পঞ্চগড় জেলা শাখা)
২/আবু সুফিয়ান (সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা)
৩/ রাশেদুল ইসলাম (সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা)
৪/ সাদেকুল ইসলাম মুন্না (সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা)
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।