মোঃ সাজেদুর রহমান পত্নীতলা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮জুলাই তারিখ রাত ১০:৩০ ঘটিকায় ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।
আটককৃত মাদক ব্যবসায়ী শ্রী মিলন রায় (৩২), পিতা- মৃত রামকমল রায়, সাং- দিবর ধোয়াপাড়া, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁ। সে পত্নীতলা থানাধীন আগ্রাদ্বিগুন হতে সাপাহার গামী পাকা রাস্তার ভেড়িয়াপাড়া গ্রামস্থ জনৈক আজিবর রহমান এর পান, বিড়ি দোকানের সামনে থেকে আটক করা হয়।
তার হেফাজত হতে ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পত্নীতলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।