পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযানে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ তৈরির উপকরণ /মদ সহ দুইজন গ্রেফতার
নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে সংবাদ আসে যে পত্নীতলা থানা এলাকার দিবর ইউনিয়নে ব্যাপকভাবে চোলাই মদ তৈরি করা হয় এবং বিক্রি করা হয়। জনগণের সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনায় ৩১ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল জনাব মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযান চালায়। এই এলাকায় অভিযান চালিয়ে ৫০০ লিটার এর অধিক চোলাই মদ তৈরির উপকরণ/ মদ সহ ২ জন চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলে জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।
গ্রেফতারকৃত আসামি হচ্ছে ১/মিলন হেমব্রম (২৭) ২/প্রদীপ হেমব্রম(২৩) উভয় পিতা মৃত বিশ্বনাথ হেমব্রম, সাং - দিবর পূর্বপাড়া, থানা পত্নীতলা জেলা নওগাঁ। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।