শেখ মহিউদ্দিন (বাগেরহাট জেলা প্রতিনিধি)
রামপাল মোংলা বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবী ব্যবহার করে তদবির বাণিজ্য চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম-পদবী সম্বলিত সিল ও স্টাম্প প্যাড জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অবৈধ তদবির বাণিজ্য করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ প্রযুক্তিগত সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত করে শনিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড.শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবী লেখা ১টি রাবার সিল এবং ১টি স্টাম্প প্যাড উদ্ধার করা হয়।
মোংলা থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত টুকু শেখকে প্রধান আসামি করে এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আরও দুইজনের নাম উল্লেখ করে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর দুই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, "জনপ্রতিনিধি ও সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা ও তদবির বাণিজ্যের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এ ধরনের কোনো অপরাধ ছাড় দেওয়া হবে না।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।