মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলায় বিশেষ অভিযানে প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি রোপণকৃত গাঁজা গাছ উদ্ধার এবং এর পরিচর্যাকারীকে গ্রেপ্তার করেছে টংগীবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে টংগীবাড়ী থানাধীন আড়িয়ল ইউনিয়নের ভদ্রপাড়া এলাকার বাসিন্দা মোঃ জামাল বেপারী (৬৮)-কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত রবি বেপারী ও মৃত লিজা বেপারীর ছেলে।
অভিযানকালে জামাল বেপারীর চারচালা টিনের বসতঘরের পেছনের দক্ষিণ পাশে বিভিন্ন ফলজ গাছের বাগানের মধ্যে রোপণ করা প্রায় ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে টংগীবাড়ী থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে ৪ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।