উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা কমলগঞ্জ উপজেলা একুশে প্রদক প্রাপ্ত জাতীয় সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপদেষ্টাবৃন্দের আইডি কার্ড বিতরণ এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয় আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় সময় কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সম্পাদক রাসেল হাসান বক্ত ও খান মোহাম্মদ হোসাইন আহমদ এর যৌথ সঞ্চালনায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাহারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাসুক মিয়া,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কমলগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ এর পক্ষ উপস্থিত ছিলেন এসআই রাজিব, কমলগঞ্জ বিআরডিবি সভাপতি মোঃ ছরওয়ার শোকরানা নান্না, বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহসভাপতি মাও নুরুল মুত্তাকীন জুনায়েদ, মোহাম্মদ সুলতান এন্ড লতিফুন নেছা ফাউন্ডেশনের চেয়ারম্যান দুরুদ মোহাম্মদ,কমলগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম,বিআরডিবি পরিচালক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রাসেল হাসান বখত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টাবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, পৃষ্ঠপোষকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখা ৭৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ও ৭০ সদস্য বিশিষ্ট পৃষ্ঠপোষক পরিষদ গঠিত হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উপদেষ্টাবৃন্দের হাতে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড তুলে দেন। এর মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হলো বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরিশেষে একটি সৌজন্যমূলক আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।