
উপজেলা প্রতিনিধিঃ
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত ১১তম মহাসমাবেশে ৭ আগস্ট (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় এর সভাপতিত্বে ও মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি সড়ক পরিবহন সেতু মন্ত্রাণালয়।
সবার প্রদান আকর্ষণ হিসেবে উপস্হিত ছিলেন নিসচা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন সহ, সচিব বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নিরাপদ সড়ক চাই ১১ তম মহাসমাবেশে সারা দেশের বিভিন্ন শাখা ও নেতৃবৃন্দদের বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়।
উক্ত প্রোগ্রামে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে সড়ক যোদ্ধা পদক সম্মাননা ২০২৬ অর্জন করেছেন নিসচা কমলগঞ্জ উপজেলার শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা, চালকদের সচেতনতা সৃষ্টি , ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা অর্জনের পর নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেন, এই সম্মাননা শুধু একটি সনদ নয়, এটি আমাদের প্রতিটি সড়কযোদ্ধার নিরলস পরিশ্রম, ত্যাগ ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতি।
তারা আরও বলেন, এ অর্জন তাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত না হওয়া পর্যন্ত জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সংগঠনের সকল সড়কযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। তাদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম বলেন উনার সড়ক যোদ্ধা পদক টি উনি সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং প্রশাসনিক ভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে এই পদক টি উৎসর্গ করেছেন।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার অঙ্গীকার— “সবার জন্য নিরাপদ সড়ক, নিরাপদ জীবন।”