
কুমিল্লার চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে বিশেষ ভূমিকা রাখছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইন। দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশকে জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়ায় স্থানীয়দের মাঝে তাঁর কর্মকাণ্ড নিয়ে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছেন ওসি আরিফ হোসাইন। অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনা, প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করছেন অনেকেই।
বিশেষ করে সাধারণ জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে আনা এবং পুলিশকে মানুষের আস্থার জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে তাঁর আন্তরিকতা ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক শান্তি বজায় রাখতে পুলিশের তৎপরতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনগত অধিকার নিশ্চিত করার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। তাই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সুসম্পর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসি আরিফ হোসাইনের নেতৃত্বে থানার পুলিশ সদস্যরা মানুষের কথা শুনছেন এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন—এতে পুলিশের প্রতি মানুষের ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে।
চৌদ্দগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, জনগণের সঙ্গে পুলিশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিরীহ ও সাধারণ মানুষের প্রতি মানবিক আচরণের মাধ্যমে চৌদ্দগ্রামকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।
সচেতন মহলের মতে, পুলিশের প্রতি জনগণের আস্থা অর্জন শুধু আইন প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সততা, দায়িত্বশীলতা, মানবিক আচরণ এবং দ্রুত সেবা প্রদান। এসব ক্ষেত্রে ওসি আরিফ হোসাইনের নেতৃত্বে চৌদ্দগ্রাম থানা আরও জনবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবংস সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে—এমনটাই প্রত্যাশা চৌদ্দগ্রামবাসীর।