1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুমিল্লা প্রেসক্লাবে তিন সাবেক সভাপতিকে স্মরণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কাজী জাবেদ হোসেন, আদর্শ সদর,প্রতিনিধি,কুমিল্লা।

কুমিল্লা প্রেসক্লাবের তিন সাবেক সভাপতি—দৈনিক রূপসী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আবদুল ওহাব, সাপ্তাহিক মেগোতি পত্রিকার সম্পাদক-প্রকাশক আলহাজ মো. আমিনুল হক এবং দি নিউ নেশন ও আমার দেশ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি রমিজ খানের স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আয়োজনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জীতু।

সভায় বক্তব্য দেন সাংবাদিক অশোক বড়ুয়া, মোতাহার হোসেন মাহবুব, অধ্যাপক দিলীপ মজুমদার, জাহিদ হাসান, গাজিউল হক সোহাগ, ওমর ফারুকী তাপস, ফিরোজ মিয়া, মোবারক হোসেন, শহিদ উল্লাহ, খালেদ সাইফুল্লাহ, আনোয়ার হোসেন,দেলোয়ার হোসেন আকাইদ, জামাল হোসেন দামালসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

বক্তারা প্রয়াত তিন সাংবাদিক নেতার বর্ণাঢ্য কর্মজীবন, পেশাগত সততা, নেতৃত্বগুণ এবং কুমিল্লা প্রেসক্লাবকে সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে তাঁদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁদের আদর্শ, নিষ্ঠা ও সাংবাদিকতার মূল্যবোধ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে প্রয়াত তিন সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা নোমান বিন সিরাজী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট