উপজেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ এর আদমপুরে গুড নেইবারস্ বাংলাদেশের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে সিডিপি পর্যায়ে সকল উন্নয়ন মিত্রদের অংশগ্রহনে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ১০ আগস্ট-২০২৬ খ্রি: তারিখ রোজ সোমবার বেলা ৩.০০ ঘটিকায় কমলগঞ্জ উপজেলাস্থ,আদমপুর ইউনিয়নে অবস্থিত আন্তর্জাতিক সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র উদ্যোগে, সিডিপি ক্যাম্পাসে গুড নেইবারস্ বাংলাদেশের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে সিডিপির সকল উন্নয়ন মিত্রদের অংশগ্রহনে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রায় ৬০ জন উন্নয়ন মিত্র (সি ডি সি কমিটি, সি আর কে কমিটি, সি এম সি কমিটি, এস এস সাপোর্টার , ইয়ুথ ভলেন্টিয়ারসহ সিডিপির সকল সেক্টরের কর্মী ও কর্মকর্তাগন অংশগ্রহন করেন।
সিডিপি ম্যানেজার মি: এন্ড্রিকো মন্ডলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম আব্দুস সালাম, সমাজ সেবক ও সভাপতি সিডিসি কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি এইচ নুংসি সানা চনু, সভাপতি সিএমসি কমিটি। মি: রক্সি মার্ক পালমা, অফিসার এডমিন সিডিপি মৌলভীবাজার সদস্য, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
সঞ্চালনায় মি: মন্ডল গুড নেইবারস বাংলাদেশ এর ৩০ বছরের অর্জন তুলে ধরেন। অতঃপর উপস্থিত সদস্য একে একে ৩০
বছরের পথচলায় মৌলভীবাজার সিডিপির প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত বেড়ে ওঠার ইতিহাস স্মৃতি চারণ করেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।