মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টংগিবাড়ি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ তুষার গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) টংগিবাড়ি থানা পুলিশ জানায়, পুলিশ সুপার মুন্সীগঞ্জ মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে টংগিবাড়ি থানাধীন যশলং ইউনিয়নের পুরা এলাকার আসলাম শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গা থেকে তুষার গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তুষার গাজী পুরা গ্রামের বাসিন্দা। তিনি জাকির গাজীর ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টংগিবাড়ি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে সোমবার (১০ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।