আব্দুর রহিম, হোমনা (কুমিল্লা):
কুমিল্লার হোমনা উপজেলায় চলতি দাখিল পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হোমনা উপজেলা শাখার সাথী মোঃ জিহাদ হাসান। তিনি উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ফতেরকান্দি গ্রামের এক কৃতি সন্তান।
এ বছর হোমনা উপজেলার মোট ৯টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একমাত্র তিনিই 'A+' (এ প্লাস) পাওয়ার গৌরব অর্জন করেছেন। বাবরকান্দি আলিম মাদরাসা থেকে পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব স্বাক্ষর করেন। পুরো উপজেলার ৯টি মাদরাসার মধ্যে একমাত্র এ প্লাসটি অর্জন করে তিনি নিজের মাদরাসা ও এলাকার মুখ উজ্জ্বল করেছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।