এম এ নোমান, চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান নামে এক সাবেক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের রাঙামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনিরুজ্জামান রাঙামাটিয়া গ্রামের বাসিন্দা এবং বীরচন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মহাসড়কে চলাচলের সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
যোগাযোগ
বার্তা বিভাগঃ 01883-306048
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।