সুনামগঞ্জ প্রতিনিধি
সংবাদ সংগ্রহে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘ঘোষণা’ (ডিএফপি তালিকাভুক্ত ৩৭ নম্বর)-এর দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সফলভাবে কর্মশালা সম্পন্ন করায় পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারীর হাতে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ সনদ তুলে দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিত্যকলা মিলনায়তনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষে এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান (টেপা) এবং সহ-সম্পাদক নাজনীন সুলতানা যৌথভাবে স্টাফ রিপোর্টার শফিকুল বারীর হাতে এই প্রশিক্ষণ সনদ তুলে দেন।
উক্ত প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় সংবাদ সংগ্রহের আধুনিক কৌশল, তথ্যের সঠিকতা যাচাই-বাছাই, পেশাগত নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং সমসাময়িক সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
সনদ গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় স্টাফ রিপোর্টার শফিকুল বারী বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ একজন সংবাদকর্মীর পেশাগত দক্ষতা ও কর্মক্ষেত্রের দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দেয়।
ভবিষ্যতে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের বস্তুনিষ্ঠ তথ্য পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।
অনুষ্ঠানে পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান (টেপা), সহ-সম্পাদক নাজনীন সুলতানা এবং নির্বাহী সম্পাদক এস. এম. জহিরুল ইসলাম প্রশিক্ষণে অংশ নেওয়া দেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিক, সত্যনিষ্ঠ ও সচেতন হওয়ার উদাত্ত আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে লব্ধ জ্ঞান প্রতিনিধিদের মাঠপর্যায়ে নিরপেক্ষ ও মানসম্মত সাংবাদিকতায় নতুন গতি সঞ্চার করবে।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।