চৌদ্দগ্রাম প্রতিনিধি:
নবধারা নান্দনিক শিল্পচর্চা কেন্দ্র, চৌদ্দগ্রামের উদ্যোগে শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত, রণসংগীতসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীরা জাতীয় সংগীত ও রণসংগীত পরিবেশনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। শিশুদের প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ শাফকাত হোসেন, ভূমিসহকারী অফিসার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়েত আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি হারুনুর রশিদ মজুমদার।
এছাড়া সম্মানিত অতিথিবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
আয়োজকরা জানান, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং দেশীয় সংস্কৃতি ও শিল্পচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ উপস্থিত সকল অতিথি, ক্ষুদে শিল্পী, অভিভাবক, সাংবাদিক ও দর্শকদের প্রতি গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো হয়।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।