আজ ১৫ আগস্ট—বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী।
আজকের এই বিশেষ দিনে জন্মদিনের আনন্দের পরিবর্তে আমরা তাঁকে স্মরণ করছি গভীর ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা ও আন্তরিক প্রার্থনায়।
দেশনেত্রী, আপনার সুদীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশপ্রেমের জন্য এই জাতি আপনার কাছে ঋণী। আপনার ত্যাগ, সংগ্রাম এবং অবদান বাংলাদেশের ইতিহাসে স্বরবর্ণে লেখা থাকবে। প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে আপনি বেঁচে থাকবেন আজীবন।
মহান আল্লাহ তায়ালার দরবারে বিগলিত চিত্তে মোনাজাত করি—তিনি যেন তাঁর এই প্রিয় বান্দার যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে দেন, তাঁর কবরকে নূরে মুনাওয়ার করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।