তাহামিনা আক্তার |জেলা প্রতিনিধী|
মর্মান্তিক এক ঘটনায় মাত্র ১৪ দিনের শিশুকে ঘুমাতে না পারার কারণে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করেছেন তার মা। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে শুরু করলে ঘরের ভেতরে থাকা পানির ড্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্য ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শিশুটি নিখোঁজ হওয়ার পর সবাই মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ড্রামের পানিতে শিশুটির মরদেহ পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ও স্বজনরা পুলিশকে খবর দেন।
স্বজনদের দাবি, শিশুটি প্রায়ই কান্নাকাটি করত। এতে মা রাতে ঘুমাতে পারতেন না। একপর্যায়ে শিশুটির কান্নায় অতিষ্ঠ হয়ে মা তাকে ড্রামের পানিতে ডুবিয়ে দেন। পরে শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। শিশুটির জন্মের আগেও তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে দাবি করেছেন স্বজনরা। এমনকি গর্ভাবস্থায় ওই নারী স্বামীর সংসার না করার কথাও বলেছিলেন বলে জানান তারা।
স্থানীয়রা আরও জানান, শিশুটির বাবা ইন্টারমিডিয়েট পাস করে শিক্ষার্থীদের পড়াতেন এবং তাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে দুর্বল ছিল। অন্যদিকে শিশুটির মায়ের পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল। এ বিষয়সহ পারিবারিক নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো বলে স্থানীয়দের দাবি।
মাত্র ১৪ দিনের শিশুকে মায়ের হাতে এমন নির্মমভাবে প্রাণ হারাতে হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে পুলিশ তদন্ত করছে। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।