তিন বিঘার পুকুরে চাষ করা টেংরা মাছ মরে ভেসে উঠেছে, ক্ষতিগ্রস্ত চাষির থানায় অভিযোগের প্রস্তুতি
মাহফুজুর রহমান উপজেলা প্রতিনিধি সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মাছচাষি মো. মিজানুর রহমান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনের কোনো এক সময় উপজেলার কান্তনগর বিল এলাকায় তার পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন তিনি। সন্ধ্যায় পুকুরে গিয়ে মিজানুর রহমান দেখতে পান, পানিতে অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে।
ক্ষতিগ্রস্ত মাছচাষি মো. মিজানুর রহমান জানান, তার প্রায় তিন বিঘা পুকুরে দেশি টেংরা মাছ চাষ করা হয়েছিল। মাছগুলো বড় হয়ে ওঠার সময় এমন ঘটনায় তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে তার মাছ নিধন করা হয়েছে। এতে তার প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছচাষি।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।