মোঃ আব্দুস সালাম,কমলগঞ্জ, মৌলভীবাজার।
দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি এর কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা সভা অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার আদমপুরে সিডিপি কার্যালয়ে এ সচেতনতামূলক অনুষ্ঠানটি আয়োজিত হয়।
স্কুল পর্যায়ে কিশোরীদের কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা সুবিধার প্রসারে গুড নেইবার্স মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে এক কমিউনিটি সংলাপ ও গণমাধ্যম প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার। আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদাল হোসেন এবং ডা. পারভীন সুলতানা।
সিডিপি চেয়ারপার্সন একেএম সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি ব্যবস্থাপক এড্রকো মন্ডল।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন গুড নেইবার্স মৌলভীবাজার সিডিপি এর কমিটির অন্যতম সদস্য সাংবাদিক মোঃ আব্দুস সালাম সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ
আলোচনায় বক্তারা বলেন, স্কুল পর্যায়ে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ পানির সহজলভ্যতা এবং ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কেবল গ্রামীণ জনপদের শিক্ষার্থীদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব। এ জন্য শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা শেষে GIK উপহার হিসাবে গুড নেইবারস অস্ট্রেলিয়া প্রদত্ত পূ্ঃনব্যবহার যোগ্য স্যানিটারি ন্যাপকিন ও হ্যান্ডলুম চাদর বিতরণ করা হয়।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।