গীতিকার এস এম দেলোয়ার জাহানের ‘ভবের এই দুনিয়ায়’ গান প্রকাশ
কেরানীগঞ্জ প্রতিনিধি,তাহামিনা আক্তার
গীতিকার এস এম দেলোয়ার জাহানের লেখা নতুন গান ‘ভবের এই দুনিয়ায়’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগীতশিল্পী শায়লা রহমানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ভয়েস অব শায়লা’ থেকে গানটি প্রকাশ করা হয়।
‘ভবের এই দুনিয়ায়’ গানটির কথা লিখেছেন গীতিকার এস এম দেলোয়ার জাহান এবং গানটির সুর করেছেন ওসমান সজীব। গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী শায়লা রহমান।
গানটি প্রসঙ্গে শায়লা রহমান বলেন, “আমার সত্যিই সৌভাগ্য হয়েছে দেলোয়ার ভাইয়ের কাছ থেকে গানের লিরিক্স সংগ্রহ করার। তিনি জীবনে অনেক গান লিখেছেন। তাঁর লেখা ‘ভবের এই দুনিয়ায়’ গানটি গাইতে পেরে আমি সত্যিই আনন্দিত। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করি, শ্রোতারা গানটি উপভোগ করবেন।”
শায়লা রহমান পেশাগত জীবনে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেও সংগীতের প্রতি রয়েছে তাঁর গভীর ভালোবাসা। শিক্ষকতার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা ও গান প্রকাশের মাধ্যমে তিনি শ্রোতাদের সঙ্গে যুক্ত থাকতে চান। সংগীতের এই পথচলায় তিনি সবার দোয়া ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।