এস ডব্লিউ সাগর তালুকদার :
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরভোগ ও সাপেরকুনা গ্রামের মুরুব্বি যুবক ও সর্বস্তরের জনগণকে নিয়ে সাবেক ছাত্রনেতা সিহাব খানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিহাব খানকে সমর্থন দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
বক্তারা বলেন,
ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও নাগরিক সেবা উন্নয়নের পাশাপাশি একটি জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে নেতৃত্বের প্রয়োজন। এ লক্ষ্যে সিহাব খানকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
সভায় সিহাব খান বলেন, আজকের নির্বাচনী মতবিনিময় সভায় আমার প্রিয় গ্রাম ঠাকুরভোগের সম্মানিত মুরুব্বিয়ান ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে সভাটি সফল ও সার্থক হয়েছে। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের সমর্থন, সহযোগিতা ও ভালোবাসা আমার নির্বাচনী পথচলার অনুপ্রেরণা।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই। রাস্তা-ঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কৃষকদের সহায়তা, যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদের সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার জন্য কাজ করব। উন্নয়ন হবে দল-মত ও এলাকার ভেদাভেদ ভুলে সব মানুষের জন্য।
সিহাব খান বলেন, নিজ গ্রামের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি। আমি আপনাদের পাশে থেকে পশ্চিম বীরগাঁও ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আশা করি, আপনারা আমাকে আপনাদের ভালোবাসায় রাখবেন এবং আগামী দিনের পথচলায় সহযোগিতা করবেন।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বিয়ান, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।