মোঃ ছায়েদ আলী শ্রীমঙ্গল প্রতিনিধি
ছানি অন্ধত্বের অন্যতম কারণ, যার একমাত্র চিকিৎসা অপারেশন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল সততা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ক্যাম্পটি পরিচালনা করে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া। সার্বিক সহযোগিতায় ছিল হুগলিয়া উপস্বাস্থ্য যুব সংগঠন।
ক্যাম্পে সর্বমোট ১২৪ জন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ২০ জনকে চিহ্নিত করা হয় এবং ৪০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। প্রথম ধাপে চিহ্নিত ২০ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল কুলাউড়ায় নেওয়া হয়।
জাম্বুরাছড়া এলাকার মানুষের জন্য সততা সমাজকল্যাণ সংস্থার নিজ উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসার এই মহতী উদ্যোগকে স্বাগত জানান এলাকার সচেতন যুবক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, মুরব্বিসহ বিভিন্ন পেশার মানুষ।
এলাকার বাসিন্দা শহিদ মিয়া জানান, এলাকাবাসী বিনামূল্যে চিকিৎসা পেয়ে উপকৃত হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা জানান, শেষ বয়সে এসে চোখে না দেখার আক্ষেপ নিয়ে তারা দিন কাটাচ্ছিলেন। মাত্র ৬ হাজার টাকার অভাবে ছানি অপারেশন করতে না পেরে অনেকের কাছেই পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। আজকের এই ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশনের সুযোগ পেয়ে তারা আবার আলো দেখার আশায় বুক বাঁধছেন।
ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ মিয়া, সাংবাদিক পারভেজ হাসান, আরও উপস্থিত ছিলেন, হুগলিয়া উপস্বাস্থ্য যুব সংগঠন এর, মোঃ ফয়জুর রহমান খোকন, ডাক্তার নয়ন, ডাক্তার শরিফ উদ্দিন মারজান, অভি আহমেদ, সুমন আহমেদ, রুহুল আমিন, মোশাররফ হোসেন, উর্মি আক্তার ও তায়েজ উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন সততা সমাজকল্যাণ সংস্থার এডমিন মোঃ ছায়েদ আলী, পারভেজ হাসান, মোঃ রমজান আলী, মীর মাহি ও আব্দুলসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।