অ্যাডভোকেট হান্নান শাহর পক্ষ থেকে মন্দিরে মোবাইল উপহার ও ধানের শীষের প্রচার
মোঃ নুর ইসলাম
ঠাকুরগাঁও প্রতিনিধি:
আসন্ন উপনির্বাচনের কেন্দ্রীয় প্রচার-প্রচারণার অংশ হিসেবে বর্তমানে ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট হান্নান শাহ। উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ ও ধানের শীষের পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রচারণার অংশ হিসেবে আজ ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী অঞ্চলের বিভিন্ন পূজা মন্দিরে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও মন্দির কমিটির হাতে মোবাইল ফোন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
এ সময় তাঁর সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের ছাত্রনেতৃবৃন্দ ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যেসব এলাকায় মোবাইল ফোন উপহার দেওয়া হয়েছে:
২ নং বালিয়া ইউনিয়ন:
৪ নং ওয়ার্ডের ঢাটির হাট দুর্গা মন্দির।
৫ নং ওয়ার্ডের দক্ষিণ বগুলাডাঙ্গী দেবী মন্দির
৮ নং ওয়ার্ড মাস্টার পাড়া দুর্গা মন্দির।
৫ নং শুখানপুকুরী ইউনিয়ন:
৫ নং ওয়ার্ডের ঠেংগামেলী দেবী মন্দির।
৪ নং ওয়ার্ডের দদি পাড়া দেবী মন্দির।
৬নং ওয়ার্ড দেবিভাষ দূর্গা মন্দির।
উপহার প্রদানকালে সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট হান্নান শাহ বলেন, "সকল ধর্মের মানুষের সমান অধিকার ও সম্প্রীতি রক্ষায় আমরা বদ্ধপরিকর।
আগামী উপনির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
মন্দিরগুলোতে মোবাইল উপহার দেওয়ার পর স্থানীয় সাধারণ মানুষ ও সনাতন ধর্মাবলম্বীরা সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচনী প্রচারণায় শুভকামনা জানান।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।