কাঠালিয়া থানার নতুন ওসি হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান
মেহেদী হাসান রানা ঢাকা প্রতিনিধি
কাঠালিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হলেন জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান। আজ শনিবার (১৪ নভেম্বর) ঝালকাঠি পুলিশ সুপার মেরিন সুলতানা এর স্বাক্ষরিত এক পত্রে তাকে ঝালকাঠি সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) থেকে পদন্নিত দিয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে তিনি ঝালকাঠি সদর থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর ২০২৫ সালে তিনি ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন। তৎকালীন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাকে বিশেষ পুরস্কার প্রদান করেন। সূত্রমতে, জেলার চারটি থানার মধ্যে সামগ্রিক কর্মতৎপরতার জন্য ঝালকাঠি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেহেদী হাসানকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়।
নতুন কর্মস্থল কাঠালিয়া থানায় তাঁর আগমনকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন সচেতন মহল।
যোগাযোগ
ই-মেইল: shadhinsurjodoy@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।