1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

জাহিদুল ইসলাম (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

জাহিদুল ইসলাম (কুড়িগ্রাম জেলা প্রতিনিধি): উলিপুরে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় মাহমুদুল হাসান মোজাহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের পূর্ব টারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল হাসান মোজাহিদ ওই গ্রামের মাওলানা মো. শহিদুর রহমানের ছেলে। শিশুটি দিগল হাইল্যা গাজীপুর সিদ্দিকীয়া খানকা শরীফের নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে নিজ বাড়ির সামনের রাস্তায় আসে শিশু মোজাহিদ। এ সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট