1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

হেরোইনসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার শেরপুরের নালিতাবাড়ী পৌর ছাত্রদলের আহ্বায়ক

মোঃ মাহবুবুর রহমান সোহেল( স্টাফ রিপোর্টার)
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান সোহেল( স্টাফ রিপোর্টার): হেরোইনসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়ায় শেরপুরের নালিতাবাড়ী পৌর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) রাতে দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

সূত্রে জানা গেছে, গত ৫ ডিসেম্বর রাতে পৌরশহরের কালিনগর এলাকায় পরিত্যক্ত একটি ছাপড়া ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদক বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী ও থানা পুলিশের একটি দল। এসময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে নালিতাবাড়ী শহর ছাত্রদলের আহ্বায়ক ফরিদ আলমসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে সিগারেটের প্যাকেটে সাদা পলিথিনে মোড়ানো ৫ পুড়িয়া হেরোইন উদ্ধারসহ তাদের গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

পরদিন শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের নির্দেশে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট