1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ক্ষমতার মোহ নয়, মানুষের সেবাই আমার লক্ষ্য হারদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলামের ব্যতিক্রমী অঙ্গীকার

হুমায়ুন আহমেদ, চিৎলা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬

হুমায়ুন আহমেদ চিৎলা প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার ২ নং হারদী ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ মোঃ জহুরুল ইসলাম। তিনি বলেছেন, ক্ষমতা অর্জন নয়, বরং সাধারণ মানুষের সেবা ও এলাকার উন্নয়নই তার রাজনীতির মূল উদ্দেশ্য।
সম্প্রতি এলাকাবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে জহুরুল ইসলাম বলেন, “আমার নেই অর্থের প্রাচুর্য, নেই ক্ষমতার দাপট। তবে মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং এলাকার উন্নয়নের স্বপ্ন নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। অর্থ ও প্রভাবের কাছে মাথা নত না করে মানুষের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করেই এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান। তিনি বিশ্বাস করেন, জনগণের সমর্থন ও দোয়া থাকলে সীমিত সামর্থ্য নিয়েও অনেক বড় পরিবর্তন সম্ভব।
সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী জানান, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি খাতের উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন।
জহুরুল ইসলাম বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নির্বাচন করতে চাই না। মানুষের বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দিতে চাই কাজের মাধ্যমে। জনগণ যদি আমাকে সুযোগ দেন, তাহলে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ।”
তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, “শূন্য পকেট নিয়ে হয়তো বড় স্বপ্ন দেখা কঠিন, কিন্তু মানুষের ভালোবাসা থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। আমি আপনাদের সন্তান, আপনাদেরই একজন। তাই আপনাদের পাশে থেকেই একটি সুন্দর, উন্নত ও সমৃদ্ধ হারদী ইউনিয়ন গড়তে চাই।”
স্থানীয়দের মতে, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করায় ইতোমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন মোঃ জহুরুল ইসলাম।
তিনি শেষ পর্যন্ত ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, “ক্ষমতার জন্য নয়, মানুষের জন্য কিছু করে দেখাতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসাই হবে আমার সবচেয়ে বড় শক্তি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট