1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের বৃক্ষরোপণ

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

 

কাউছার উদ্দিন হৃদয়,(বিশেষ প্রতিনিধি):

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এটি প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ এবং একটি সবুজ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ের প্রতীক।

 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি তানজিমুল হক তামিম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল শামীম, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহাবুব এবং দপ্তর সম্পাদক মিহাদ চৌধুরী।

এছাড়াও ছাত্রনেতা মুরাদ, ফারদিন, ফাহিম, আকিব মোস্তফাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তারা তরুণ সমাজকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান এবং বলেন, “একটি গাছ, একটি প্রাণ—সবুজের হাত ধরে এগিয়ে যাক বাংলাদেশ। প্রকৃতি বাঁচুক, বাংলাদেশ বাঁচুক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট