1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঈদ আনন্দে ক্রিকেটের উন্মাদনা, মণিরামপুরে ইয়ুথ কার্নিভাল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬

আবু রায়হান, মণিরামপুর (যশোর):

যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ কার্নিভাল-২০২৬ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় মণিরামপুরিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী।বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম মণিরামপুর-এর আয়োজনে সোমবার ১ জুন সকালে মণিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদুল হক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. রাকিবুল ইসলাম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট