1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

রায়গঞ্জে পুলিশের বিশেষ অভিযান: কুখ্যাত ডাকাতসহ ৬ আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

 

মোঃ কামরুল ইসলাম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ 

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার রামকৃষ্ণপুর কোদলা গ্রামের সোনা মণ্ডলের ছেলে আক্তার মণ্ডল (৫০)। পুলিশ জানিয়েছে, স্থানীয়ভাবে কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত আক্তারের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন বন্দিহার গ্রামের আলিমুদ্দিনের ছেলে আবু তালেব (২৮), চান্দাইকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে মো. রেজাউল করিম (৪০), চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে রিপন (২৩), চান্দাইকোনা গ্রামের স্বপন মিয়ার ছেলে মো. শয়ন মিয়া ওরফে জাকারিয়া (৩০) এবং নিঝুরি উত্তরপাড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে ভুট্ট খলিফা (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু তালেবের বিরুদ্ধে এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা রয়েছে। রেজাউল করিম মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন মামলা বিচারাধীন রয়েছে। গ্রেপ্তার হওয়া ভুট্ট খলিফা নিয়মিত মামলার আসামি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।

অভিযান শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “আদালতের পরোয়ানা বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতে রায়গঞ্জ থানা পুলিশ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট