1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

দি কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি: এর সভাপতি নির্বাচিত হলেন চৌদ্দগ্রামের আলী আশ্বব

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

এম. এ নোমান:চৌদ্দগ্রাম প্রতিনিধি

 

কুমিল্লার অন্যতম শিল্পভিত্তিক সমবায় প্রতিষ্ঠান দি কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-এর নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চৌদ্দগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি আলী আশ্বব। বুধবার (৩ জুন) সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।

 

চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও কুমিল্লা জেলা সমবায় অফিসার মো: সালমান ইকবাল। এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি এডভোকেট নাজমুল শাহাদাত, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক নিরঞ্জন চন্দ্র দাস।

 

ব্যবস্থাপনা কমিটির নির্বাচিত প্রতিনিধিরা হলেন-দি কুমিল্লা ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটি লি: এর সহ-সভাপতি আলী আজম (ব্রাম্মণবাড়ীয়া), সদস্য-গোলাম মহিউদ্দিন মাহমুদ (দাউদকান্দি), মো: জসিম উদ্দীন (মুরাদনগর), মো: ফখরুজ্জামান মিঞা (ফরিদগঞ্জ), মো: জাহাঙ্গীর আলম (হাজীগঞ্জ), মো: হাবিবুর রহমান সেন্টু (নবীনগর)।

 

এ সময় নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন। নতুন নেতৃত্ব প্রতিষ্ঠানের উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং শিল্প খাতের প্রসারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

 

সভাপতি নির্বাচিত হওয়ার পর আলী আশ্বব সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। সমবায়ের উন্নয়ন এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

 

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট