1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news4@gmail.com : MEHEDI Hassan rana : MEHEDI Hassan rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  9. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

শান্তিগঞ্জে কুরিয়ার ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু, গাড়ি আটক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬

এস ডব্লিউ সাগর তালুকদার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক তার স্বজনদের সঙ্গে মহাসড়কের পাশে অবস্থান করছিল।

 

একপর্যায়ে সে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জ থেকে সিলেটগামী ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার ভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে স্থানীয়দের সহযোগিতায় জাউয়া বাজার এলাকা থেকে গাড়িটি আটক করা সম্ভব হয়। এ সময় চালক পালিয়ে যেতে সক্ষম হন।

খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত কাভার ভ্যানটি জাউয়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এদিকে শিশুটির আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট