1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নয়া দিল্লিতে সিলিন্ডার বিস্ফোরণে চৌদ্দগ্রামের সোহাগ নিহত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

​ভারতের নয়া দিল্লিতে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারাত্মকভাবে দগ্ধ হয়ে মোঃ নূরুল আমিন সোহাগ (৪০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। উক্ত দুর্ঘটনায় তাঁর ছোট বোন ও ভগ্নিপতিও মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে দিল্লির একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
​গত বুধবার (৩ জুন, ২০২৬) সকাল বেলায় নয়া দিল্লির একটি রেস্টুরেন্টে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
​নিহত নূরুল আমিন সোহাগ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের মধ্যম সাঙ্গীশ্বর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রামে বসবাস করে আসছিলেন।
​পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর নূরুল আমিন সোহাগকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একই দুর্ঘটনায় মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন মরহুমের ছোট বোন ও ভগ্নিপতি। বর্তমানে তাঁরা নয়া দিল্লির বিখ্যাত ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
​এদিকে সোহাগের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবরে তাঁর নিজ গ্রাম চিওড়ার মধ্যম সাঙ্গীশ্বর এবং ধোড়করা বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করছেন।
​এলাকাবাসী ও স্বজনরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন দম্পতির দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট