1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

জয়রামপুরে যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান তিন হাজার পিস ইয়াবাসহ যুবক আটক, জব্দ দুটি মোবাইল ফোন

মোঃ মানিক মিয়া, চুয়াডাঙ্গা ভালাইপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬

মোঃ মানিক মিয়া, চুয়াডাঙ্গা ভালাইপুর প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে জয়রামপুর চায়ের হাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত আব্দুল্লাহ জীবননগর উপজেলার শাপলাকলিপাড়া গ্রামের আরফান আলীর ছেলে বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন যে, বিপুল পরিমাণ মাদক বহন করে একটি যাত্রীবাহী বাস ঢাকার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের উপ-পরিচালক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম দামুড়হুদা উপজেলার জয়রামপুর চায়ের হাট এলাকায় অবস্থান নেয়।
পরে ঢাকা থেকে জীবননগরগামী পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহভাজন যাত্রী আব্দুল্লাহকে আটক করে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করা হয়। একপর্যায়ে তার হেফাজত থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এসব তথ্য যাচাই করে মাদক চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামত জব্দপূর্বক আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদক কারবারি ও পাচারকারীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ অভিযানের প্রশংসা করে বলেন, সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট