1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখার পক্ষ থেকে কমলগঞ্জে নবাগত ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

জেলা প্রতিনিধিঃ

একুশে পদকপ্রাপ্ত অরাজনৈতিক জাতীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কমলগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কমর উদ্দিন-এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ, পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ (সোমবার) সন্ধ্যায় কমলগঞ্জ থানায় নবাগত ওসির কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এই মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।

​​মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিন কমলগঞ্জ উপজেলায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সামগ্রিক সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রমের খোঁজ খবর নেন এবং সংগঠনটির কার্যক্রমে ভূয়সী প্রশংসা করেন। সড়ক দুর্ঘটনা রোধে এবং সাধারণ মানুষকে সচেতন করতে নিসচা যে ভূমিকা পালন করছে, তা অত্যন্ত প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি আশ্বস্ত করেন যে, আগামী দিনে কমলগঞ্জ উপজেলায় নিসচা’র সকল প্রকার ইতিবাচক ও সচেতনতামূলক কার্যক্রমে থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

​নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত-এর নেতৃত্বে উক্ত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভার শেষ পর্যায়ে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিন মহোদয়কে সংগঠনের কেন্দ্রীয় মুখপত্র ‘নিরাপদ নিউজ’ নামক একটি বিশেষ ম্যাগাজিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

​উপস্থিত নিসচা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত ওসির দূরদর্শী নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিতকরণে পুলিশ ও নিসচা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট