1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঠাকুরগাঁও ,পীরগঞ্জে, ইউনিয়ন বিএনপির নেতা ও প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে  অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন 

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬

মোঃ ইসরাফিল আজাদ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন , ঠাকুরগাঁও জেলার,পীরগঞ্জ  উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নের, প্যানেল চেয়ারম্যান মো. আবদুল মজিদ।

রবিবার (০৮ জুন ) সন্ধ্যায়  পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে প্যানেল চেয়ারম্যান মো. আবদুল মজিদ ও ১ নং ভোমরাদহ ইউনিয়নের ওয়ার্ড  বিএনপি নেতা আবদুল আলিম এর আয়োজনে ,
এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ বক্তব্যে বলেন, আমাকে ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হোসেন ও ওয়ার্ড বিএনপি’র নেতা  আবদুল আলিমের ছবি ব্যবহার করে
বিভিন্ন শিরোনাম,  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্য  দিয়ে বিএনপি নেতার   অর্ধ শতাধিক সরকারি চালের বস্তা সহ ট্রাক আটক ঘটনায় আমাকে জড়িয়ে যে সংবাদ পরিবেশন করা হয়েছে  এটি মিথ্যা,  উদ্দেশ্যপ্রণোদিত।
এটি একটি স্থানীয় কুচক্র মহল  রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে জনমতকে প্রভাবিত করার একটি সুপরিকল্পিত কৌশল করে  এর মাধ্যমে কোনো আংশিক সত্য বা সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে জনগণের আচরণ ও দৃষ্টিভঙ্গিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনার অপচেষ্টা চালানো হয়েছে।
তাছাড়া  কিছুদিন চেয়ারম্যান পদে নির্বাচন করবো বলে ইচ্ছা প্রকাশ করি  যার কারণে আমাকে জড়িয়ে এই অপপ্রচার চালানো হয়েছে।
আমার ইউনিয়নে কেউ বলতে পারবেনা কোন কিছুর বিনিময়ে এক কাপ চা খেয়েছি, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম চালিয়ে আসছি ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে,

ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল আলিম বলেন, আমার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন অত্যন্ত একজন ভদ্র ভালো মানুষ তার ছবি দিয়ে উনাকে জড়িয়ে এবং আমার ছবি সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে এটি হলো আমাকে উদ্দেশ্য করে রাজনৈতিক ভাবে ক্ষতি করার জন্য এমনটি করেছি।
তাছাড়া ট্রাক থাকা চাল বস্তাসহ যে মালামাল আটক করা হয়েছিল সেগুলো আমার ব্যবসায়ী  মালামাল ছিল,  আমি দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছি কোনদিন কেউ বলতে পারবেনা যে  এমন ঘটনা সাথে আমি জড়িত ছিলাম, এটার উদ্দেশ্যই ছিল আমাকে রাজনৈতিকভাবে ক্ষতি করা।
১নং ভোমরাদহ ইউনিয়নের ৭নং ইউপি ওয়ার্ডের  সদস্য কেরামত আলী বক্তব্যে বলেন, আমাদের ইউনিয়ন বিএনপির নেতা আবুল হোসেন ভালো একজন ভদ্র মানুষ উনাকে জড়িয়ে এবং আমাদের চেয়ারম্যান কে জড়িয়ে এমন ঘটনা ঘটাবে এটা আশা করা যায় না এটার নিন্দা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট