1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ আটক-২

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সাহেদ রানা (নওগাঁ প্রতিনিধি)

নওগাঁর নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
আটক দুই ব্যক্তি হলেন উপজেলার পাড়ইল ইউনিয়নের এজামুল হকের ছেলে হামেদুল ইসলাম (৩৫) ও সহযোগী একই গ্রামের মৃত- আজিমুদ্দিনের ছেলে মোঃ রশিদ (৪৪)।
বিষয়টি অবহিত করে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম নিয়ামতপুর থানায় প্রেস ব্রিফিং করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমানের নেতৃত্বে নিয়ামতপুর থানার এসআই আরিফুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ ৮ জুন সোমবার ভোরে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে এজাবুল হকের ছেলে হামেদুল ইসলামের বসতবাড়ী দক্ষিন দুয়ারী ঘর হতে তিনটি পাটের বস্তার ভেতর থেকে প্রতি বস্তা ৩০ কেজি করে মোট ৯০ কেজি (যার আনুমানিক মূল্য ৩৬ লক্ষ) টাকা উদ্ধার করে।

সাথে হামেদুর ইসলাম ও সহযোগী মোঃ রশিদকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস ব্রিফিং এ নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, এ গাঁজা ব্যবসার মূল হোতা হামেদুল ইসলাম। তাকে আটক করার পর তার তথ্য অনুযায়ী তার সহযোগী মোঃ রশিদকে আটক করা হয়। তারা নিজ বাড়ীতে গাঁজা রেখে বিভিন্ন স্থানে সরবরাহ করতো।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান বলেন, ৯০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মাদক দ্রব্য আইনে আটককৃত দুই মাদক কারবারীর নামে মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট