1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঝালকাঠির মন্দিরে ইয়াবাসহ পুরোহিত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বরিশাল প্রতিনিধি, আব্দুল্লাহ জিম

বরিশালের ঝালকাঠিতে ২০ পিস ইয়াবাসহ এক মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন চক্রবর্তী (৪১)। তিনি ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় কালী মন্দির এলাকার বাসিন্দা এবং স্থানীয় কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ জুন (রোববার) সন্ধ্যায় ঝালকাঠি শহরের বাহের রোড/শীতলাখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে ডিবি পুলিশ।

ঘটনার পর মন্দির পরিচালনা কমিটি জরুরি বৈঠক করে সুমন চক্রবর্তীকে পুরোহিতের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় জানান, তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়টি আগে তাদের জানা ছিল না। গ্রেপ্তারের খবর পাওয়ার পর কমিটির সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট