1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চৌদ্দগ্রামে দুই শতাধিক অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

এম এ নোমান চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগর ইউনিয়নের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন প্রকল্পের আওতায় ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ১৭০ অসহায় রোগীর ফ্রি চক্ষু চিকিৎসা, ৩৫ জনের চশমা পরীক্ষা ও ২৩ জন রোগীর ছানি অপারেশনের বাছাই করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার(৯ জুন) রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় স্থানীয় আল মদিনা নূরানী হাফেজিয়া মাদ্ররাসায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মুহিব আসিফ, আবদুল জলিল মেম্বার, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরী রানী পাল, মাদরাসার সভাপতি একেএম শহিদুল আলম, মুহতামিম হাফেজ ফরিদ উদ্দিন, সমাজসেবক আবদুল হাকিম, ইতালি প্রবাসী মোহন মিয়া, শিক্ষক শহীদুল ইসলাম, ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মাসুদ, ফ্রান্স প্রবাসী নাঈমুল হাসান মামুন, ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সিনিয়র গ্রোগ্রাম অর্গানাইজার মোঃ লালন উদ্দিন, প্রোগ্রাম অর্গানাইজার বকুল নমঃ, রিপ্রেকসনিষ্ট আওয়াল আলী, ডাক্তার সহকারী রবিউল করিম প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছে রামচন্দ্রপুর গ্রামের তরুণ সমাজ।

রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাস্টার আবদুল কাদের বলেন, ‘সমাজের বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা পেলে আগামীতে বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করবে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশন’।
ফাউন্ডেশনের সভাপতি মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ বলেন, ‘ফ্রি চক্ষু চিকিৎসা উপলক্ষে প্রবাসী ও দেশে থাকা মানবিক ব্যক্তিগণ আর্থিক সহযোগিতা করেছেন। ফাউন্ডেশন ও গ্রামবাসীর পক্ষ থেকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি’।

উল্লেখ্য, ২০২৪ সালের পহেলা এপ্রিল প্রতিষ্ঠার পর থেকে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ঈদে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট