1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

পূর্ব বড় ভেওলায় ধারাবাহিক ডাকাতি, জনমনে আতঙ্ক

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার জেলার মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নে কয়েক দিনের ব্যবধানে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ অপরাধী চক্র পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় ডাকাতি চালিয়ে সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

জানা গেছে, গত ০৮ জুন ২০২৬ তারিখে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হাজী রওশন আলী সিকদারপাড়ায় প্রবাসী মোঃ আমিনুল হকের বাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে একদল সশস্ত্র দুর্বৃত্ত। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এরপর ০৯ জুন গভীর রাতে ১নং ওয়ার্ডের কদ্দাচড়া নয়াপাড়ায় নুরুল আবছারের বাড়িতে সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

একই রাতে রাত আনুমানিক ২টা ৪০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিটের মধ্যে ৩নং ওয়ার্ডের ডলিনিঘোনা সিকদারপাড়ায় রফিক আহমদের বাড়িতে আরও একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যানুযায়ী, এ ঘটনায় পরিবারের নারী সদস্যদের ওপর গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্তাধীন থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত ও চিকিৎসা প্রতিবেদন প্রকাশের অপেক্ষা করা হচ্ছে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় কক্সবাজার সার্কেলের এএসপি, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং মাতামুহুরি তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। তাদের মতে, সংঘবদ্ধ অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট