1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

ঠাকুরগাঁওয়ে কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

ঠাকুরগাঁও প্রতিনিধি: মোঃ ইসরাফিল আজাদ।

কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, বাজার সংযোগ জোরদার এবং টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার ফারাবাড়ি এলাকার নিরাপদ সবজি কালেকশন সেন্টারে “ইনপুট, আউটপুট ও সার্ভিস মার্কেট স্টেকহোল্ডারদের নিয়ে কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপি-ইইউ) প্রকল্পের আওতায় কর্মশালার আয়োজন করে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু আবদুল্লাহ আল মুজাহিদ। তারা কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, বাজার ব্যবস্থাপনা এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পিপিইপি-ইইউ প্রকল্পের কৃষিবিদ মো. আব্দুল কাদের হেলালী, প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড), নিরাপদ সবজি কালেকশন সেন্টারের উদ্যোক্তা মো. নুরুননবী (জাপান), মৎস্য, সবজি, গবাদি পশু ও হাঁস-মুরগি খাতের কৃষক ও উদ্যোক্তা, পাইকার, ভেটেরিনারি চিকিৎসক, ফার্মেসি প্রতিনিধি, আইটি সেবাদানকারী, বীজ কোম্পানির প্রতিনিধি এবং প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই উৎপাদন ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা উৎপাদন বৃদ্ধি, বাজার সম্প্রসারণ, সেবার সহজপ্রাপ্যতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
কর্মশালার অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সকল পর্যায়ের স্টেকহোল্ডারদের সমন্বয়ে একটি কার্যকর কমিউনিকেশন গ্রুপ গঠন। এই নেটওয়ার্কের মাধ্যমে কৃষক, ব্যবসায়ী, সেবাদানকারী প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। প্রকল্পের মেয়াদ শেষে এই প্ল্যাটফর্ম স্থানীয় পর্যায়ে সহযোগিতা ও সমন্বয়ের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ প্রান্তিক কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ উন্নয়ন এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট