1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

কোরবানি ঈদের পর দক্ষিণ কেরানীগঞ্জে ময়লার স্তূপ: নাকাল পথচারী, সবুজ ঝিলমিল এখন দুর্গন্ধের নগরী

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

তাহমিনা আক্তার, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা (কোরবানি ঈদ) পরবর্তী সময়ে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ও পথচারীরা। ঈদের কয়েক দিন পার হয়ে গেলেও যত্রতত্র ফেলে রাখা কোরবানির বর্জ্য ও ময়লা-আবর্জনা অপসারণ না করায় পুরো এলাকা এখন এক প্রকার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।

বিশেষ করে ঝিলমিল আবাসিক এলাকা থেকে শুরু করে জিয়ানগর পর্যন্ত প্রধান সড়কের ওপর মাইলের পর মাইল ময়লার স্তূপ করে রাখা হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, এটি চলাচলের রাস্তা নাকি ময়লা ফেলার ডাম্পিং স্টেশন—তা চেনার উপায় নেই।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘ এই সড়কের আশপাশে কোনো আবাসিক বাড়িঘর বা বসতি না থাকার সুযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়রা এখানে নির্বিচারে ময়লা ফেলে রাখছেন। প্রতিবাদ করার মতো কোনো স্থায়ী বাসিন্দা না থাকায় ময়লার পরিমাণ দিন দিন কেবলই বাড়ছে।
রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। ময়লা পচে তীব্র দুর্গন্ধ ছড়ানোর কারণে এই পথ দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষের জন্য এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। পথচারীরা নাক-মুখ চেপে, চরম অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলাচল করছেন। ক্ষুব্ধ যাতায়াতকারীদের আশঙ্কা, দ্রুত এই ময়লা পরিষ্কার করা না হলে কয়েক দিনের মধ্যে এই রাস্তা দিয়ে সম্পূর্ণভাবে চলাচল বন্ধ হয়ে যাবে।

এক পথচারীর বলেন, “রাজধানীর প্রবেশমুখের একটি গুরুত্বপূর্ণ সড়কের যদি এই অবস্থা হয়, তবে তা অত্যন্ত লজ্জাজনক। একদিকে তীব্র দুর্গন্ধ, অন্যদিকে রোগবালাই ছড়ানোর আতঙ্ক—আমরা দ্রুত এর সমাধান চাই।”

স্থানীয়রা আক্ষেপ করে জানান, গত আওয়ামী লীগ সরকারের আমলে ঝিলমিল এলাকার এই সড়কগুলো ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন, পরিচ্ছন্ন এবং সারি সারি গাছে ঘেরা সবুজ ও শ্যামলিমায় ভরপুর। অথচ যথাযথ রক্ষণাবেক্ষণ ও দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেই চিরচেনা সুন্দর পরিবেশ আজ ধ্বংসের মুখে। সবুজ সৌন্দর্যের ঝিলমিল এখন ময়লার স্তূপে ঢাকা পড়েছে, যা সামগ্রিক পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে।
দায়িত্ববানদের প্রতি দ্রুত পদক্ষেপের আহ্বান
রাজধানীর উপকণ্ঠের এই গুরুত্বপূর্ণ সড়কটির সৌন্দর্য রক্ষা এবং জনভোগান্তি দূর করতে দক্ষিণ কেরানীগঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। জনস্বার্থে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে জরুরি ভিত্তিতে এই ময়লার স্তূপ অপসারণ করে রাস্তাটি আগের মতো পরিচ্ছন্ন ও চলাচলের উপযোগী করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ জনগণ ও পথচারীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট