
কাজী জাবেদ হোসেন,আদর্শ সদর,কুমিল্লা,প্রতিনিধি:
কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির উদ্যোগে এক গুণিজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) সকাল ১১টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, কুমিল্লা কেন্দ্র প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হাজী আমিন-উর রশী ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য গুণিজনদের সম্মাননা প্রদান করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের স্বীকৃতি দিতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।