1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

 

 

মোহাম্মদ মামুন উদ্দিন ,অনলাইন রিপোর্টার

 

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

 

শনিবার (১৩ জুন) ভোর পৌনে ৫টার দিকে শহরের জজ কোর্ট সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কয়েকজন যুবক নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিস্তম্ভের মাঝখানে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতিস্তম্ভের কাছে আসে। একপর্যায়ে তারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয়। এতে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

 

প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন দেওয়ার পর সংশ্লিষ্ট যুবকেরা বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

 

এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানাকে আনুষ্ঠানিকভাবে কেউ অবহিত করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

সংশ্লিষ্টদের মতে, শহীদদের স্মৃতির প্রতি এমন অবমাননাকর কর্মকাণ্ড সমাজে নেতিবাচক বার্তা দেয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট