1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

অলিম্পিক সিমেন্ট কারখানায় শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতন পরিশোধ ও চাকরির নিরাপত্তার দাবি

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬

 

আব্দুল্লাহ জিম,বরিশাল প্রতিনিধি:

 

বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার শ্রমিক ও কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। কারখানার সম্ভাব্য মালিকানা পরিবর্তন বা বিক্রির খবরে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার কারখানার প্রধান ফটকের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন পাওনা বকেয়া রয়েছে। বিশেষ করে দুই মাসের বেতন ও ওভারটাইম ভাতা পরিশোধ না হওয়ায় শ্রমিক-কর্মচারীরা মানবিক সংকটে পড়েছেন।

 

সমাবেশে বক্তারা বলেন, সংবাদমাধ্যমে কারখানা বিক্রির খবর প্রকাশের পর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও শ্রমিকদের চাকরি ও পাওনা পরিশোধ বিষয়ে কোনো সুস্পষ্ট আশ্বাস দেয়নি। ফলে শ্রমিকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আরও বেড়েছে।

 

শ্রমিকদের দাবি, কারখানার মালিকানা পরিবর্তন বা হস্তান্তরের আগে সকল বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে এবং শ্রমিকদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ শ্রম আইন যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান তারা।

 

শ্রমিক নেতারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও পাওনা নিশ্চিত না করে কোনো ধরনের মালিকানা পরিবর্তন করা হলে তা হাজারো শ্রমিক পরিবারের জীবিকাকে ঝুঁকির মুখে ফেলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট