1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

গোপালগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ-স্বামী ইকবাল পলাতক*!

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬

লুৎফর সিকদার {ক্রাইম রিপোর্টার্স} গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় যৌতুকের দাবির বলি হয়েছেন শিল্পি বেগম (৩৫) নামে এক গৃহবধূ।

সোমবার (১৫জুন-*২০-২৬ইং) উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বুরুয়াবাড়ী গ্রামে নিজ বাড়িতে তাঁকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ইকবাল সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।

নিহত শিল্পি বেগমের ভাই ছারোয়ার কাজীর অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুক সহ নানা অজুহাতে তাঁর বোনের ওপর নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী ইকবাল সিকদার। গত রবিবার রাতে তাঁকে পুনরায় অমানুষিক নির্যাতন ও বেদম মারপিট করা হয়। মারধরের একপর্যায়ে শিল্পি বেগমের মৃত্যু হলে ঘাতক স্বামী লাশটি গোয়ালঘরে ফেলে রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী ইকবাল সিকদার পলাতক, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত ইকবাল শিকদারের বড় ভাই জাকির সিকদারকে পুলিশ হেফাজতে নিয়েছে।
হতভাগা শিল্পি বেগম তিন সন্তানের জননী, তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । মা হারিয়ে তাঁর দুই মেয়ে ও এক ছেলে সন্তান এখন দিশেহারা।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে এবং পালাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট