1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বোয়ালখালীতে মদপান করে মাতলামি: ৪ জনকে কারাদণ্ড ও জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬

 

আরিফুল হক জিসান, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রকাশ্য দিবালোকে মদপান করে মাতলামি করার এবং জনমনে অতিষ্ঠতা সৃষ্টির দায়ে চার ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে আর্থিক জরিমানাও করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে উপজেলার ফুলতল এলাকায় বোয়ালখালী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা এই বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এর আগে, গোপন তথ্যের ভিত্তিতে ওই দিন দুপুরে উপজেলার ফুলতল এলাকায় এক বিশেষ অভিযান চালায় প্রশাসন। এ সময় মদপান করে মাতলামি করা অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— উপজেলার পূর্ব গোমদণ্ডী দাসপাড়া এলাকার মৃণাল বড়ুয়া (৪৭), মো. ওসমাণ গণি (৪৭), কধুরখীল এলাকার ইনতাজুর রহমান (৩৫) এবং পূর্ব কালুরঘাট এলাকার মো. ইকবাল (৩২)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, আটককৃত ব্যক্তিরা প্রকাশ্য স্থানে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত ৪টি পৃথক মামলায় ৪ জনের প্রত্যেককে ৫০ টাকা করে মোট ২০০ টাকা জরিমানা এবং একই সাথে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এলাকায় মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা এবং সামাজিক শান্তি বজায় রাখতে এই ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট