1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  4. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  5. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  6. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  7. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  8. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় সরফরাজ আহমেদ সরফুকে নিসচার সংবর্ধনা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

 

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার:

 

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক এবং এজি (AG) কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলের কৃতি সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক সরফরাজ আহমেদ (সরফু)-কে সংবর্ধনা প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

রবিবার (২১ জুন) রাত ৮টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় অবস্থিত নিসচার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি-র সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরফরাজ আহমেদ (সরফু)। সংবর্ধনার জবাবে সরফরাজ আহমেদ (সরফু) তাঁকে সম্মানিত করায় নিসচা শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শ্রীমঙ্গলের মানুষের ভালোবাসা, আন্তরিকতা ও সমর্থনই আমার চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভবিষ্যতেও দেশের ক্রীড়া ও সামাজিক উন্নয়নে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা অব্যাহত থাকবে।

 

সভাপতির বক্তব্যে মো. আমজাদ হোসেন রনি বলেন, সরফরাজ আহমেদ (সরফু) ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর মতো একজন যোগ্য ও নিবেদিতপ্রাণ ক্রীড়া সংগঠকের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং এজি কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়া শ্রীমঙ্গলবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।

 

সাধারণ সম্পাদক অর্জুন ঘোষ বলেন,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে সরফরাজ আহমেদের নির্বাচিত হওয়া শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়; এটি সমগ্র শ্রীমঙ্গলবাসীর জন্য এক অনন্য সম্মান ও গর্বের বিষয়। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্ব দেশের ক্রিকেটের উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. গোলাম রহমান মামুন এবং সদস্য মো. আবুল কাশেম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সন্তান কানাডা প্রবাসী যোশেফ দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন নিসচার সহ-সভাপতি মো. মতিউর রহমান মতিন, সহ-সাধারণ সম্পাদক মো. মালেক ও আশীষ রবিদাশ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ঝলক দত্ত, ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক মো. দুলা মিয়া, সদস্য মো. আলমগীর হোসেন সর্দার, মো. ইয়াসিন আহমেদ শরীফ, তাওফিক আহমেদ পার্থিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট