1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় দোকানদার পারভেজকে পিটিয়ে আহত করার অভিযোগ

তাহমিনা আক্তার | জেলা প্রতিনিধি ঢাকা কেরানীগঞ্জ :
  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬

তাহমিনা আক্তার | জেলা প্রতিনিধি ঢাকা কেরানীগঞ্জ :

উপজেলার খোলামোড়া শাহজালালপুর এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পারভেজ নামে এক দোকানদারকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের সামনে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছিল। এ সময় দোকানদার পারভেজ এর প্রতিবাদ করলে অভিযুক্ত রাজু ও নয়ন নামের দুই ভাইসহ তাদের সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পারভেজের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় পারভেজের মাথায় গুরুতর আঘাত লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত রাজু, নয়ন ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে এবং কেউ প্রতিবাদ করলে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।
আহত পারভেজের মা বলেন, “আমার ছেলে সমাজ থেকে মাদক নির্মূলের জন্য প্রতিবাদ করেছিল। কিন্তু মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলায় তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট