1. mdkukon685@gmail.com : Abdus Salam : Abdus Salam
  2. news@gmail.com : IYASIN AHMED SHARIF : IYASIN AHMED SHARIF
  3. news_8@gmail.com : Mehedi Hasan Rana : Mehedi Hasan Rana
  4. news5@gmail.com : NAIMUL HAQUE : NAIMUL HAQUE
  5. news_3@gmail.com : Nazmul Hassan : Nazmul Hassan
  6. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  7. news6@gmail.com : Sagor Talukder : Sagor Talukder
  8. news_11@gmail.com : Sajedur Rahman : Sajedur Rahman
  9. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  10. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

সুনামগঞ্জে মাদক নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

তাহামিনা আক্তার |কেরানীগঞ্জ ঢাকা| জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬

তাহামিনা আক্তার |কেরানীগঞ্জ ঢাকা| জেলা প্রতিনিধি

সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৩ জুন ২০২৬) “মাদকাসক্তি প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মুজিবুর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা “Hate the Sin, Not the Sinner” (পাপকে ঘৃণা করো, পাপীকে নয়) এই মানবিক দর্শনের আলোকে মাদকাসক্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শন, তাদের চিকিৎসা নিশ্চিতকরণ এবং পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার আহ্বান জানান।
এ সময় সমাজের বিত্তশালী ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে মাদকমুক্ত সমাজ গঠনে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বক্তারা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সামাজিক প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট